"মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা"। আমাদের এই বাংলা ভাষায়। সত্যি কতই না জাদু আছে আমাদের এই বাংলা ভাষায়। এই ভাষায় যেটা সবথেকে বেশি আকর্ষণীয়, সেটি হল গান। কখনো রবীন্দ্র সংগীত কখনও বা নজরুল গীতি কখনও বা শাস্ত্রীয় সংগীত বা মাটির গান লোকসংগীত সবকিছুতেই এক ধাপ এগিয়ে। আর এই লোকসঙ্গীতকেই এক নতুন আঙ্গিকে পৌঁছে দিয়েছে সহজিয়া ফাউন্ডেশন |
সম্প্রতি এক শীতে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সহজিয়ার পার্বণ। সহজিয়া ফাউন্ডেশনের কর্ণধার দেব চৌধুরী এক মনজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন । বাংলার বিভিন্ন প্রান্তর থেকে এসেছিলেন বিভিন্ন ধরনের লোকসংগীত শিল্পী। বিখ্যাত শিল্পীদের লোকগান পরিবেশনের সঙ্গে সঙ্গে ক্ষুদে শিল্পী বা গ্রামাঞ্চলের শিল্পীদের উপস্থাপনাও ছিল চোখে পড়ার মতো। তবে শুধুমাত্র সংগীত নয়, পরিবেশনায় ছিল আবৃতি ও সব থেকে চমক ছিল অঘোরী নৃত্য পরিবেশনা। সুদূর মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে এসেছিলেন এই নৃত্য পরিবেশন করতে |
একান্ত আলাপচারিতায় কর্ণধর দেব চৌধুরী জানান। এই বছর এই উৎসবটি 13 তম বছরে পদার্পণ করল। শুধু তাই নয় এই উৎসবের জন্য কোনরকম বিজ্ঞাপন বা টাকা-পয়সায় লেনদেন থাকে না। মাটির গান যেরকম, সেরকম মাটির মতোই স্বচ্ছ ভাবে সবকিছু পরিবেশিত হয়। দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে এক জমজমাট সংগীতানুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা।
No comments:
Post a Comment