সালটা ২০২০। গোটা পৃথিবী যখন লকডাউনে দিশেহারা | ঠিক সেই সময় কেই কাজে লাগিয়ে এক দম্পতি ভাবছিলেন কলকাতা শহরের বুকে কিছু অন্যরকম কাজ করার। আর সেটি হল "ছোট ছবির বড় উৎসব"। কোভিডের রেশ কিছুটা কমতেই ফুলবাগানের একটি ছোট্ট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো "ছোট ছবির বড় উৎসব"। সেই পথচলা শুরু। দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচটি বছর। এই পাঁচ বছর ধরে তারা ক্রমাগত এই উৎসবের আয়োজন করে চলেছেন।এনারা হলেন সৌরভ চক্রবর্তী এবং তার স্ত্রী শাশ্বতী গুহ চক্রবর্তী। এনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এ বছরের জমজমাট চলচ্চিত্র উৎসব।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এনারা ঘোষণা করলেন সেই চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ। তবে এবার আর একটি মাত্র হলে নয়, শহরের বিভিন্ন প্রান্তে একাধিক হলে তাদের এই উৎসব অনুষ্ঠিত হবে। কখনো সেমিনার কখনো বা বিশেষজ্ঞদের সাথে মাস্টার ক্লাস করার সুযোগ | শীতের বিকেলটা একটু অন্যরকম ভাবে কাটানোর জন্য আপনারা চলে আসতেই পারেন রোটারি সদনে। যদি ছাত্র জীবনে ফিরে যেতে চান তাহলে একবার ঢু মেরে আসতে পারেন অ্যাডামাস ইউনিভার্সিটি কিংবা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তে। এখানেও চলছে এই প্রদর্শন, আর তার সাথে সেমিনার এবং মাস্টার ক্লাস। কি ভাবছেন? বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না? বা অফিস থেকে ছুটি পাচ্ছেন না? কোন চিন্তা নেই তারও ব্যবস্থা আছে। হাতে মোবাইলটা নিন আর ইউটিউবে গিয়ে দেখে ফেলুন চলচ্চিত্র উৎসব। অর্থাৎ বাড়িতে নিজের ড্রয়িং রুমে বসে হাতে পপকর্ন নিয়ে আরাম করে দেখতেই পারেন। বা অফিসে বসে চোখ রাঙানিকে উপেক্ষা করে, চলচ্চিত্র উৎসবে স্বাদ নিতে পারেন। সব কিছুরই ব্যবস্থা আছে। নিচের দেওয়া লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন চলচ্চিত্র উৎসবের ঠিকানা। তাহলে আর দেরি কিসের আগামী কাল থেকেই শুরু হচ্ছে। তাহলে আর দেরি কিসের আগামী কাল থেকে শুরু হচ্ছে এই উৎসব |
উৎসব বাড়িতে বসে দেখার জন্য - efilmzone এ গিয়ে দেখতে পারেন | যার পাসওয়ার্ড হলো - IKSFF2026
.
No comments:
Post a Comment